রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে সরকারি চাকুরীজীবির বাড়িতে দু:সাহসিক চুরি, নগদ টাকা,স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি চাকুরীজীবির বাড়িতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত রোববার রাতের কোন এক সময়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া নামের ওই সরকারি চাকরিজীবির বাড়িতে এ ঘটনা ঘটে। তানিয়া আড়াইহাজার উপজেলার পরিবার পরিকল্পনা পরিবার কল্যান সহকারি হিসেবে কর্মরত। এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগী আলিফ লায়লা তানিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের সরকারি চাকরিজীবি আলিফ লায়লা তানিয়া বসবাস করেন। তার বাসা থেকেই প্রতিদিন কর্মস্থলে আড়াইহাজারে কালাপাহাড়িয়ার ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিসে যাওয়া আসা করেন। স্বামী প্রবাসে থাকায় প্রতিদিনের মতো গত রোববার সকালে সকালে বাড়ির দরজায় তালা দিলে উপজেলার আড়াইহাজারে অফিসে যায়। পরবর্তীতে কর্মস্থলে ঐ বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মনারকান্দি গিয়ে বাবা-মার সাথে রাত্রীযাপন করেন। এই সুযোগে রোববার রাতে কোনো এক সময় চোরেরদল বাড়ির গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার যার মুল্য ৫ লাখ ৬০ হাজার টাকাসহ প্রায় ১০ লাখ টাকার প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল হাসান খান জানান, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় থানায় একটি চুরির অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD