বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের আলোচনা সভা ও আনন্দ র‌্যালীতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।

রোববার বেলা ১১ টায় উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আলোচনা, পতাকা উত্তোলন, বেলুন, পায়রা উড়ানো, পতাকা ও আনন্দ র‌্যালী বের করা হয়।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী আনন্দ উল্লাস করে চৌরাস্তা এলাকায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনে জড়ো হন।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রণি,  সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।
এসময় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূইয়া, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন,  বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সদস্য সানজিদ হাসনাত,  সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগ নেতা এডভোকেট ফজলে রাব্বী, মোহাম্মদ হোসাইন, নাসরিন সুলতানা ঝরা, নির্মল কুমার সাহা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের  নেতৃত্বে বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ ও পতাকা র‌্যালী বের করা হয়।
র‌্যালীটি মোগড়াপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। র‌্যালীতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD