বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে লক্ষীবরদী গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ওই দুই বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও গ্যারেজের তালা ভেঙে ৩টি অটোরিকশা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে ভূক্তভোগী ছালেক মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লক্ষীবরদী গ্রামের ব্যবসায়ী ছালেক মিয়ার বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল মুখোশ পড়ে হানা দেয়। এসময় ডাকাতদল ছালেক মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ডাকাতদল ওই ব্যবসায়ীর বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে নগদ ৩০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট লুট করে নেয়।
এদিকে একই সময় ছালেক মিয়ার পাশ্ববর্তী বাড়ির ব্যবসায়ী ফারুক মিয়ার বাড়িতেও হানা দেয় ডাকাতদল। তার বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ১০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার, গ্যারেজের তালা ভেঙে ৩টি অটোরিকশা লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী ছালেক মিয়া জানান, ডাকাতদল তার বাড়ি ও পাশ্ববর্তী ফারুক মিয়ার বাড়িতে হানা দিয়ে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-পা বেঁধে ও মারধর করে নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও ৩টি অটোরিকশাসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে তিনি বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানার ওসি তদন্ত মো. মহসিন জানান, ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD