প্রচ্ছদ

সোনারগাঁওয়ে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে অবস্থান কর্মসূচি ও মিছিল

সোনারগাঁও নিউজ ৩ নভেম্বর ২০২৬ , ৩:২২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশনায় মঙ্গলবার দিনভর কাঁচপুর এলাকায় এ অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করে তারা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশেষ সহকারী ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁও উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ কাওসার, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আতাউর রহমান,  সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান সোহেল রানা, আওলাদ, সেলিম, মামুন, সানাউল্লাহ, কাওসার, ওসমান, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ, সোনারগাঁও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান, সোনারগাঁও কৃষকদলের যুগ্ন আহ্বায়ক সুমন মোল্লা, রোকনুজ্জামান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহিরুল ইসলাম জনি, সোনারগাঁও উপজেলা শ্রমিকদল নেতা আবু সাইদ, নুরুজ্জামান, আতাউর, জসিম, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা ফাহিম, শিশির, মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সকল অপচেষ্টা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।