মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামীলীগের আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। সোমবার বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামলীগ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার।

সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ্ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর ভূইঁয়া, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আল আমিন সরকার, সোনারগাঁও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গনি প্রমুখ।

এসময় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সকালে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফল অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার ওসমান গনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। সভায় সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD