বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারারায়ণগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেছেন, নৌকা তারণ্যের প্রতীক, মানুষের আত্মবিশ্বাস ও ভালোবাসার প্রতীক। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। জয়ের বিষয়ে আমরা যতটা চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত কোন মহল ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করতে না পারে। শকুনেরা উৎ পেতে আছে। আপনাদের সজাগ থাকতে হবে। নির্বাচন কোনভাবে বানচাল হতে দেওয়া যাবে না।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাবেক সাংসদ কায়সার বলেন, বিএনপি এবার নির্বাচনে আসেনি। যারা বিএনপির আর্দশে রাজনীতি করেন তাদের উদ্দেশ্য বলতে চাই,নির্বাচন বর্জন, টর্জন বাদ দেন। বাংলাদেশে কি উন্নয়ন হয়নি? ভোট কেন্দ্রে এসে ভোট দিন। মানুষকে শান্তিতে থাকতে দেন। সোনারগাঁবাসী শান্তি প্রিয় জায়গা। আমরা শান্তিতে থাকতে চাই। নির্বাচন শেষে আমাদের পরিচয় আমরা সোনারগাঁবাসী।
তিনি বলেন, বাংলাদেশের মধ্যে সোনারগাঁয়ের নির্বাচন হবে মডেল নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে সোনারগাঁওয়ের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবেন। গত ১০ বছর এ প্রতীকের অপেক্ষায় ছিলেন। এ বছর সোনারগাঁওবাসী তাদের ভালোবাসার প্রতীক পেয়েছেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
কায়সার আরো বলেন, আমরা এখনো অবহেলিত। সোনারগাঁওবাসী অনেক উন্নয়ন থেকে পিছয়ে গিয়েছে। জননেত্রী শেখ হাসিনা জনগনের ভোটে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। নৌকা দিয়ে আমাকে জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বরাদ্দ চাই, বরাদ্দ দিয়ে সোনারগাঁয়ের ১০ বছরের বি ত কাজ ৫ বছরে পুষিয়ে দিব। আমরা স্মাট সোনারগাঁও গড়ো তুলতে চাই। তরুনরা আর পিছিয়ে থাকবে না। আমি চাই তরুনরা আমাদের অংশীদার হউক স্মাট বাংলাদেশ গড়ার।
তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হবে, প্রার্থীদের নেতাকর্মীরা পায়ে পড়ে ঝগড়া করতে চাইবে। কেউ এসে ধাক্কা দিলে আরেকটা ধাক্কা দিতে বলবো। মারতে চাইলে মারতে বলবো। কিন্তু কাউকে ধাক্কা দিমু না। এ নির্বাচন কঠিন নির্বাচন। এখানে আগের মতো নির্বাচন হবে না। প্রশাসন হার্ড লাইনে থাকবে। জনগনের ভোটের মাধ্যমে আমাদের জয় নিশ্চিত করতে হবে।
নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকউল্লাহ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
আব্দুল্লাহ আল কায়সার বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে পিরোজপুরের দুধঘাটা, নয়াগাও, মঙ্গলেরগাও বটতলা, তাতুয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ করেন।
আপনার মতামত দিন