বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে ইউলুপ ও ফুটওভারব্রীজের ভিত্তি প্রস্থর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ইউলুপ ও ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।  বুধবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় এ ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সড়ক ও জনপদ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহনাজ ফেরদৌসী, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল হোসেন,

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, দেওয়ানউদ্দিন চুন্নু , যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান প্রমুখ।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন, বিগত ৯ বছর সোনারগাঁওয়ে ব্যপক উন্নয়ন করেছি। ৫৩ টি ব্রীজ, কলেজ, স্কুল ভবন, মাদ্রাসা ভবন নির্মাণ করেছি। মসজিদ ও এতিমখানার উন্নয়নে কাজ করেছি। সোনারগাঁওয়ে দূর্গম চরাঞ্চল নুনেরটেক বিদ্যুতের মাধ্যমে আলোকিত করেছি। আগামীতে আরো উন্নয়ন হবে ইনশাআল্লাহ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD