বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিকশিত নারী সংঘর আয়োজনে ‘সোনারগাঁও আশ্রয় কেন্দ্র’ নামক একটি অসহায় নারী-পুরুষদের বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ারনগর বাগান বাড়ি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় বিশেষ অতিথি হিসেবে তার সঙ্গে উপস্থিত ছিলেন- বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম তালুকদার। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

বিকশিত নারী সংঘর সভাপতি ও সোনারগাঁও আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দা তাওফিকা শাহেদ রিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (সি.আই.পি)এর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ও মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান মোল্লা।

এসময় আরও উপস্থিতি ছিলেন-জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী নাজমুল ইসলাম লিটু, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

জানাগেছে, এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা। এই প্রকল্প তৈরি হলে প্রায় ৫০ জন এতিম ও অসহায় নারী-পুরুষ এখানে বসবাস করতে পারবেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD