রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে স্কুলের জমি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের জমি ভূমিদস্যুর হাত থেকে রক্ষা করতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। রোববার সকালে ওই স্কুলের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মেঘনা শিল্প নগরী এলাকায় প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা, বিএনপি নেতা আশরাফ প্রধান, মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, প্রভাষক বাহাউল হক, সহকারী শিক্ষক সানোয়ারা বেগম, যুবদল নেতা শাহাদাত হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, ২০১০ সালে এ জমিটি সরকারের কাছ থেকে স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে লিজ নেওয়া হয়েছে। লিজ নেওয়ার পর থেকে স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে নামজারি ও দিয়ারা রের্কড করা হয়। পরবর্তীতে জমিতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও স্কুল কর্তৃপক্ষ উন্নয়নের জন্য মার্কেট নির্মাণ করেন। সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওই এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত আব্দুল মতিন নামের এক ব্যাক্তি ওই জমিতে ক্রয় সূত্রে মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড সাটিয়ে দেয়। এতে করে ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয়রা। তাদের দাবি ভুমিদুস্য আব্দুল মতিন জাল তৈরি করে এ জমি দখলের চেষ্টা করেছেন। এর আগেও সে বিভিন্ন মানুষের জমি জাল দলিল তৈরি করে দখল করেছেন। রোববার সকালে ওই জমি রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে ওই এলাকায় বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেঘনা শিল্প নগরী এলাকায় প্রদক্ষিণ করে।

অভিযুক্ত আব্দুল মতিন জানান, তিনি এ সম্পত্তি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করেছেন। এ সম্পত্তি সরকারের পক্ষে জেলা প্রশাসক স্কুল ও মুক্তিযোদ্ধাদের লিজ বরাদ্ধ দিয়েছেন। কিভাবে রেকর্ডীয় সম্পত্তি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কাগজপত্র নিয়ে বসলেই এটি ব্যক্তি সম্পত্তি না সরকারী পরিস্কার হয়ে যাবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান সোনারগাঁও নিউজকে বলেন, স্কুল ও মুক্তিযোদ্ধাদের নামে জমি বরাদ্ধ দেওয়া হলে অবশ্যই জমি উদ্ধার করা হবে। কেউ সাইনবোর্ড সাটালেই তার জমি হয়ে যায় না। তবে যে ব্যক্তি জমিতে সাইনবোর্ড দিয়েছে তাকে কাগজপত্র নিয়ে আসার জন্য তাগিদ দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD