মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তবে ঋণখেলাপির জামিনদাতা হওয়ায় ব্যাংকের অভিযোগ থাকায় দুই প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও বাতিল প্রার্থীদের বাছাই অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক প্রার্থীদের বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বাতিল হওয়ার দুই প্রার্থী হলেন মো. জামিল মিজি (জাকের পার্টি) ও সিরাজুল হক (কংগ্রেস)। তাদের বিরুদ্ধে ঋণখেলাপির জামিনদাতা হওয়ার অভিযোগ থাকায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন আব্দুল্লাহ আল কায়সার (আওয়ামী লীগ), মারুফ ইসলাম ঝলক (স্বতন্ত্র), সংসদ সদস্য লিয়াকত হোসে খোকা (জাতীয় পার্টি), এরফান হোসেন দীপ (স্বতন্ত্র), নারায়ণ দাস (বিকল্প ধারা বাংলাদেশ), মো, মজিবুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আসলাম হোসেন- (বাংলাদেশ সুপ্রিম পার্টি), রুবিয়া সুলতানা (স্বতন্ত্র), এবিএস ওয়ালিউর রহমান খাঁন (বিএনএম), এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র), মো. আরিফ (মুক্তি জোট)।
আপনার মতামত দিন