বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে নির্মাণাধীন ফুটওভার ব্রিজে দ্বিমুখী সিড়ি নির্মাণের দাবিতে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাওঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজে দ্বিমুখী সিড়ি নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, সদর আলী বেপারী বাজারের ব্যবসায়ী, মাছের আড়ৎসহ অন্যান্য বাজার কমিটির সদস্য ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্মাণাধীন ফুটওভার ব্রিজে একমুখী সিড়ি দেয়ার কারণে মানুষ চলাচলে ভোগান্তির আশঙ্কা করছেন তারা। তারা আরও বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ভুল পরিকল্পনায় ফুটওভার ব্রিজের সুফল নিয়ে এলাকাবাসী সন্দিহান। তাই তারা ফুটওভার ব্রিজে দ্বিমুখী সিড়ির দাবি জানান।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন সোনারগাঁও নিউজকে জানান, ফুটওভার ব্রিজের পরিকল্পনায় একমুখি সিঁড়ি থাকায় এভাবেই কাজ শুরু করা হয়েছে। তবে প্রয়োজনের ভিত্তিতে সিঁড়ি বাড়ানো যাবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD