বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়াণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়ার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওসহ  জেলার থানায় থানায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে সোনারগাঁও  উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে।
এছাড়া রুপগঞ্জের তারাবো পৌরসভা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে রুপগঞ্জ উপজেলা ছাত্রদল। এসময় উপজেলার বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আড়াইহাজার উপজেলা ছাত্রদলের উদ্যোগে গোপালদী পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।
উল্লেখ্য,  মঙ্গলবার নারায়াণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সোনারগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়াসহ ৪ বিএনপির নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে জেলা আদালত।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD