শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদি ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বারদি খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বারদি ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আমিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

বারদি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সোনারগাঁ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, মহিলা জাতীয় পার্টির সভাপতি জাহেদা আক্তার মনি প্রমুখ।

পরে বারদি ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আমিন মেম্বারকে সভাপতি ও সদস্য সচিব জাকির হোসেকে সাধারণ সম্পাদক ও আব্দুল আউয়ালকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD