বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে তাঁতীদলের মেঘনা নদীতে  পোনামাছ অবমুক্ত ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তাঁতীদল মেঘনা নদীতে পোনামাছ অবমুক্ত  করেছেন। এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা বৈদ্যারবাজার ট্রলারঘাট এলাকায় সোনারগাঁও পৌরসভা তাঁতীদল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
সোনারগাঁও পৌরসভা তাঁতীদলের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী রুহুল আমিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন অভি, সাবেক সহ সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক,  সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতা রাব্বী জুয়েল, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, উপজেলা তাঁতীদল নেতা শাহীন মিয়া, মিলন পাঠান, শাহনাজ বেগম, গাজী অহিদুল্লাহ, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আদিব ইকবাল প্রমুখ। এসময় সোনারগাঁও উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বৈদ্যারবাজার ট্রলারঘাট এলাকায় মেঘনা নদীতে পোনামাছ  অবমুক্ত করেন অতিথিরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD