বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

জামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, জামপুর:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ, দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার জামপুরের বশিরগাঁও এলাকায় জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি সেলিম হক রুমি।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লায়ন আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোমেন খাঁন, সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাজী সেলিম সরকার, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, সোনারগাঁও থানা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফরুক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত, সোনারগাঁও থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া।
এসময় জামপুর ইউনিয়র বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD