রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দিনদুপুরে স্বর্ণলংকার ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় দিন দুপুরে নগদ টাকা ও স্বর্ণলংকার লুটের ঘটনা ঘটেছে।  গত ২৫ জুলাই শুক্রবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করে লুট করে নিয়ে যায়।
এ ঘটনায়  বৃহস্পতিবার বিকেলে সৌরভ চন্দ্র দাস বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়,  উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামের সৌরভ চন্দ্রের বাবা রাধেশ্যাম দাস একজন স্বর্ণের ব্যবসায়ী ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর তারা ওই ব্যবসায় অগ্রসর হননি। তার বাবার ব্যবসায়ের স্বর্ণসহ তাদের পরিবারের মহিলাদের ব্যবহৃত ৩০ ভরি স্বর্ণ আলমারি রাখা ছিল। গত ২৫ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির লোকজন প্রয়োজনে মোগরাপাড়া যাওয়ার পর দুর্বৃত্তরা বিল্ডিংয়ের ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
বাড়ির মালিক সৌরভ চন্দ্র দাস বলেন,  তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ফাঁকা পেয়ে ৩০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।  বাড়িতে এসে দরজা খুলতে গিয়ে ভেতর থেকে বন্ধ পাওয়া যায়।  পরে ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার ভাঙা পাওয়া যায়।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খান বলেন, স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে।  তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD