সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনের বক্তব্য রাখেন বৈদ্যের ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন আলভী, বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়ন বি এন পির সহ ছাত্রবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ সামী, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য আফজাল হোদেন মেরাজ, ছাত্রদল নেতা আলবি সিফাত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁও উপজেলা ব্যস্ততম সড়ক মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কে। এসড়কে জনসাধারণে চলাচল নিরাপদ নয়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় শিল্পকারখানার মাল বোঝাই বিভিন্ন ট্রাক, কাভার্ড ভ্যান, লরিসহ ছোট বড় যানবাহনের চাপে এ সড়কে যানজট লেগেই থাকে। এমনকি বেপরোয়া গতিতে চলাচলের কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও থানার পাশ্ববর্তী স্থানে বেপরোয়া গতিতে আসা কাভার্ড ভ্যানের চাপায় নিতাই বর্মন নামে এক অটো রিকশা চালক নিহত হয়।

এ ঘটনায় জনসাধারণের নিরাপদ চলাচলের জন্য দিনের বেলায় এ সড়কে স্থানীয় সকল শিল্পকারখানার ভারি যান চলাচল বন্ধ দাবী জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD