শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্যান্টাকি টেক্সটাইল মিলে প্রায় চার কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যান্টাকি টেক্সাইল মিলে প্রায় ৪ কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত কয়েকদিন ধরে এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালপ চুরির বিষয়টি জানাজানির পর সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সোনারগাঁও থানা পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ফেইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যান্টাকি টেক্সাইল মিলের জেনারেটর কক্ষে গত কয়েকদিন ধরে অধিক মূল্যের যন্ত্রাংশ চুরি হতে থাকে। এ কক্ষ থেকে ইএমসিপি, ইআইএম, ইসিএম, ইগনেশন ট্রান্সফরমা, স্ট্যাটিং মটর, থ্রোটল ভাল্ব, বাইপাস ভাল্ব, ফুয়েল ম্যাটারিং ভাল্ব, সিডিভিআর, পাওয়ার ক্যাবল, রক্যার আর্মসহ ৩ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়।  বৃহস্পতিবার সকালে চুরির বিষয়টি জানতে পারে। পরে সোনারগাঁও থানা পুলিশে খবর দিলে সোনারগাঁ থানার পরিদর্শক অপারেশন মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পান।

ক্যান্টাকি টেক্সাইল মিলের এটিএম শহিদুজ্জামান রবি বলেন, চুরির সঙ্গে মিলের কেউ জড়িত আছে কিনা যাচাই করা হচ্ছে। সিসি ফুটেজ পর্যবেক্ষণের জন্য প্রধান কার্যালয়ে অবগত করেছি। জেনারেটর যন্ত্রাংশের বিষয়ে দক্ষ কেউ এ চুরির সঙ্গে জড়িত। অভিজ্ঞ না হলে যন্ত্রাংশ কেউ এভাবে খুলতে পারবে না।

ক্যান্টাকি টেক্সাইল মিলের ব্যবস্থাপনা পরিচালন মাসুদ আলম কাজল বলেন, চুরির বিষয়টি কয়েকদিন সময় ধরে করা হয়েছে। বুধবার সকালে মিলের সীমানা প্রাচীরে মানুষের যাতায়তের চিহ্ন দেখে জেনারেটর কক্ষ পর্যবেক্ষন করে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছি। এ কক্ষ থেকে প্রায় চার কোটি টাকা মূল্যের ২০ প্রকার যন্ত্র চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে থানায়, বিজিএমইএ, বিকেএমইতে অভিযোগ জানানো হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ক্যান্টাকি টেক্সাইল মিলের চুরির ঘটনায় এখনো অভিযোগ দেয়নি। তবে চুরির ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে চুরির রহস্য উদঘাটন করে দোষীরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD