বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে বাড়ির পাশে লিচু বাগান থেকে  ইব্রাহিম মিয়া (৯) নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।  পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায়  শনিবার বিকেলে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়া বৈদ্যেরবাজার গাজী আক্তারুজ্জামান মিলাতুল মাদ্রাসায় পড়াশোনা করত।  শুক্রবার বিকেলে সে তার বাড়ির পাশে খেলাধুলা করছিল। হঠাৎ সন্ধ্যার সময় সে বাড়ির পাশ থেকেই নিখোঁজ হয়। এ ঘটনার পর  নিহতের বাবা মহব্বত আলী বাদি হয়ে শুক্রবার রাতেই সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রাত ১১ টার দিকে নিহতের বাড়ির পাশে লিচু বাগান থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, মাদ্রাসা ছাত্র ইব্রাহিম মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে, এ বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নিহতের পিতা মহব্বত আলী জানান,  শুক্রবার বিকেলে তার ছেলে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পান নি। পরে রাত ১১ টার দিকে বাড়ির পাশে লিচু বাগানে এলাকাবাসী পড়নের পায়জামা দিয়ে গলায় বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধারের পর সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এদিকে খবর পেয়ে রাতেই নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, ওসি মোহাম্মদ আব্দুল বারী ও ওসি তদন্ত রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, নিহত মাদ্রাসা ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।  ধারণা করা হচ্ছে, মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD