সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

বসত বাড়িতে হামলা, নগদ অর্থ স্বর্ণালংকার লুটের ঘটনার ৮দিনের মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সীমান্তবর্তী আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া এলাকায় বসত বাড়িতে হামলা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ৮দিনেরও মামলা নেয়নি পুলিশ। একাধিকবার আড়াইহাজার থানায় গিয়েও এ মামলা রুজু করতে পারেনি ভূক্তভোগী পরিবার।

শুক্রবার সকালে  সোনারগাঁওয়ে বারদীর শান্তিরবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ঘটনার অভিযোগের বাদি মো. মামুন হোসেন এ অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুন হোসেন, তার মা খালেদা বেগম, স্ত্রী ইভা আক্তারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করেন, মামুন হোসেন ও তার চাচাতো ভাই আল আমিনগংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ২৫ অক্টোবর বুধবার বাড়ির সীমানা পুরানো টিনের বেড়া সংস্কার করে দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মামুন হোসেন ও তার মা খালেদা  বেগম,ও স্ত্রী ইভা আক্তারকে এলোপাথাড়ি মারধর করে জখম করে। এঘটনায় মামুন হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ৮দিন পেরিয়ে গেলেও কোন মামলা নেয়নি পুলিশ। এতে ওই পরিবার ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, কাকাইলমোড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে আলআমিন, আলমগীর ও জাহাঙ্গীর, আব্দুর রহিমের ছেলে নাছিরের নেতৃত্বে ৮-১০ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বসত বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তাদের হাতে থাকা লোহার রড, দা, রামদা, চাইনিজ কুড়াল লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তাদের পরিবারের লোকজন ঘরে আশ্রয় নিলে ঘর বেড়াও দরজা কুপিয়ে নষ্ট করে। ঘরে ঢুকে হামলাকারীরা ঘরের ওয়্যারড্রব ভেঙে ব্যবসার দেড় লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং বসত ঘর ও সীমানার টিনের বেড়া এলোপাথারি ভাবে  কুপিয়ে নষ্ট করে। তাদের চিৎকারে  আশপাশের লোকজন ছুটে গেলে হামলাকারীরা  প্রাণ নাশের  হুমকি দিয়ে চলে যায়।

আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছিল। বিষয়টি এলাকার লোকজনের অনুরোধে দু’পক্ষকে মিমাংসা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুত তাদের বিষয়টি গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসা করে দেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD