বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৌরসভা এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতার লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী ।
শুক্রবার দুপুর ২টায় সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকার সমাজবাসীর উদ্যোগে লাহাপাড়া জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে ।
মিছিলটি লাহাপাড়া গ্রামের প্রধান সড়ক থেকে সোনারগাঁও. জি. আর ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ রোড হয়ে সোনারগাঁও পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া, সমাজ সেবক হাজী আব্দুল কাইয়্যুম, ডাঃ আব্দুর রহমান, সাদেকুর রহমান, লাহাপাড়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক ভিপি পারভেজ, এ্যাডভোকেট সফর উদ্দীন সবুর, মোঃ ইউসুফ, মোঃ মোশাররফ মোল্লা, মোঃ আল-আমিন, মোঃ সোহেল, লাহাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ইব্রাহীম নোমান, মোঃ আব্দুল হাই প্রমুখ । এসময় এলাকারবিভিন্ন শ্রেণীর মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। গ্রামের যুবক ছেলেদের মধ্যে মাদক সেবনের প্রবনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদকের কারনে  ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ও গ্রামে চুরি, ছিনতাই ব্যপকভাবে বেড়েছে। বক্তারা আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে মাদকমুক্ত সমাজ গড়ার বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়তে হবে তা নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম ধ্বংস হয়ে যাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD