সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি একটি ছোট পত্রিকার বড় হয়ে ওঠার গল্প কাঁচপুরে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড় সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও  র‍্যালি সোনারগাঁওয়ে বিএনপি নেতাকে আ’লীগের দোষর আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি রাসেল আহমেদ গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলার আয়োজন  সোনারগাঁওয়ে  জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে পাম্পগুলোতে গ্যাস সংকট, চরম ভোগান্তিতে সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রী সোনারগাঁওয়ে কারুশিল্পী জরিপের  বিশেষ ওরিয়েন্টশন অনুষ্ঠিত 

সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও নিজ বাড়িতে অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী শাকিল আহমেদ আয়ানকে গ্রেপ্তার করে। শাকিল আহমেদ আয়ান পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে।

এছাড়াও সোনারগাঁও পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামকে  শনিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তাদেরকে শনিবার সোনারগাঁও থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার জানান, নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মহাসড়কে মিছিল করে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তোলার অভিযোগ রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD