শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃতের নাম হাবিবুর রহমান হাবু (৪২)। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত সোমবার রাতে র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান হাবু সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের রাউৎগাও এলাকার আতশ আলীর ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব-১১ জানায়, ভিকটিম একজন প্রতিবন্ধী তরুণী হলেও সে কথাবার্তা বলতে পারে এবং নিজে এলাকায় চলাফেরা করে অভ্যস্ত। প্রতিদিনের মত সে গত ২২ ফেব্রæয়ারি দুপুর ১ টার সময়ে জামপুরের পেচাইন গ্রাম থেকে নিজ বাড়ি রাউৎগাও যাওয়ার পথে উক্ত আসামি হাবিবুর রহমান হাবু ভিকটিমকে কৌশলে ডেকে তার বসত ঘরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম যদি ধর্ষণের বিষয়ে কাউকে জানান তাহলে তাকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়। যখন বিষয়টি ভুক্তভোগীর পরিবার জানতে পারেন তখন ভুক্তভোগীর মা রুমি আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সোনারগাঁও থানার ওসি মো, আব্দুল বারী সোনারগাঁও নিউজকে জানান, র্যাব সদস্যরা ধর্ষন মামলায় এক আসামীকে থানায় দিয়ে যায়। ওই আসামীকে মঙ্গলবার নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন