সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

সোনারগাঁওয়ে পিস্তলসহ দুই অপহরণকারী গ্রেপ্তার  

 
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবককে অপহরণের অভিযোগে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় আরব আমিরাত মবিল কোম্পানির বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কোবাগা গ্রামের  আজিজুল হকের ছেলে রোহান(২৫) ও একই এলাকার জাফর মিয়ার ছেলে সবুজ (২৮)। এ সময় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মধুপুর ভট গ্রামের একে সাদিকুল ইসলামের ছেলে অহৃত যুবক সামিন ইসলামকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক(এসআই) মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এক যুবককে শুক্রবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। এসময় পুলিশ খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহর নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রোহান ও সবুজ নামের দুই অপহরণকারীকে একটি এক নালা দেশীয় তৈরি পিস্তল ও দুটি গুলিসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়। অপহরণকারীদের দেওয়া তথ্যে অপহৃত যুবক সামিনকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করে।

সোনারগাঁও থানার ওসি মহিববুল্লাহ জানান, অপহরণের অভিযোগে দুই অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD