সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্র,গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতের নাম বিল্লাল হোসেন সাগর (২৭)। সে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বড় মজলিস গ্রামের বাহাউদ্দিনের ছেলে। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে বড় মজলিস এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে আটক করে। যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী ও সোনারগাঁ থানা পুলিশ অংশ নেয়।  বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত যুবককে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর সিনহা গার্মেন্ট এলাকায় ছাত্র আন্দোলন পন্ড করার জন্য আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা পিস্তল, আগ্নোয়াস্ত্র, ককটেল ও লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করে আতংক সৃষ্টি করে। এক পর্যায়ে ছাত্রদের ওপর গুলি ছুড়লে শফিক মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত বিল্লাহ হোসেন ৬১নং আসামী। সে এ হামলার সঙ্গে সরাসরি জড়িত। এ ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের চিহ্নিত করার জন্য তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, আসামিকে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD