নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নোয়াগাঁও ইউনিয়ন এর জামিয়া আরাবিয়া ইসলামী পরমেশ্বর্দী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেমে দ্বীন মুফতি হাতেম আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে তার নিজ বাড়ি পরমেশ্বর্দী গ্রামে বার্ধক্য জনিত হয়ে মারা যান।
শুক্রবার বাদ আসর পরমেশ্বর্দী মাদ্রাসার মাঠে মরহুমের জানাযার নামায শেষে পরমেশ্বর্দী কবরস্থানে দাফন করা হয়।
মরহুম হাতেম আলীর জানাযায় নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসুসহ স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ইসলামি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার হাজারো জনগন, মুসুল্লিরা অংশ নেন।
তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান
আপনার মতামত দিন