বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

সোনারগাঁওয়ে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার মধ্য রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার দামোদরদী এলাকায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী এ ক্যাম্পে আগুন দেওয়া হয়। আগুনে ক্যাম্পে থাকা নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকারের বড় ভাই বাচ্চু সরকার বাদী হয়ে সোমবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, উপজেলার বেদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার দামোদরদী এলাকায় আল আমিন সরকারের নৌকা প্রতীকের একটি নির্বাচনী ক্যাম্প করা হয়। রোববার মধ্য রাতে দুর্বৃত্তরা ওই ক্যাম্পে অগ্নিসংযোগ করে। আগুনে বাঁশ ও কাপড়ের তৈরি নৌকা প্রতীকসহ ক্যাম্প পুড়ে যায়।

বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেন জানান, রোববার বিকেলে দামোদরদী এলাকায় স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকারের সমর্থকরা উঠান বৈঠক করেন। ওই বৈঠকেস্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকারের সমর্থক জাবির, আল আমিন, রুহুল আমিন, আমির, কবির, মাজহারুল, মাহবুল ও গোলজার বিভিন্ন উষ্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। ওই বক্তব্যের পর রাতে এ ক্যাম্পে আগুন দেওয়া হয়।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আল আমিন সরকার বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিরোধী পক্ষ আমার এ ক্যাম্প আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেবো। আমরা কোন উশৃংখল করবো না। জনগন আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন।

স্বতন্ত্র প্রার্থী মাহবুব সরকার বলেন, আমার সমর্থকরা আগুন দেওয়ার সঙ্গে জড়িত না। তৃতীয় কোন পক্ষ নির্বাচনে উত্তেজনা সৃষ্টি করতে এ কাজ করতে পারে। আমি নিজে আগুন দেয়া ক্যাম্প পরিদর্শন করতে গিয়েছিলাম। উত্তেজনা হতে পারে বলে পুলিশের পরামর্শে আমি ফেরত এসেছি।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD