মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার দুপুরে ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই গৃহবধূ সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হোগলা গ্রামের।
অভিযোগে অভিযুক্তরা হলেন চর হোগলা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫) ও একই এলাকার আসলাম ফকিরের ছেলে মো. ইব্রাহিম খলিল (৩০)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে অভিযুক্তরা ওই নারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলতেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে তারা ওই নারীর ঘরে প্রবেশ করেন।
অভিযোগ অনুযায়ী, ওই সময় ইয়ামিন জোরপূর্বক ধর্ষণ করেন এবং ইব্রাহিম খলিল মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে ইয়ামিন তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং গর্ভপাতের জন্য চাপ দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে রাজি না হওয়ায় তাকে মারধর এবং পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী ওই নারী বলেন, তিনি বর্তমানে তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD