শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা।  শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তালতালা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে।
জামপুর ইউনিয়নের সর্ব সাধারণের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.  গিয়াসউদ্দিন ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, সোনারগাঁও উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম এ মিলন ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লা বক্তব্য রাখেন।
মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর- আড়াইহাজার সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সকলেই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক ব্যবসয়ীদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। এ ধ্বংসের হাত থেকে পরিবার থেকে শুরু করে সমাজকে রক্ষা করতে হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD