মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন

সোনারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মিলন। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।

সম্মিলনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনার পর উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD