নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব উপজেলার বিভিন্ন এলাকায় অনুষ্ঠান পরিদর্শন করেন।
শুক্রবারে সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম সজিব।
অনুষ্ঠানে খাইরুল ইসলাম সজিব বলেন, শহীদ জিয়াউর রহমান আমাদের প্রাণের স্পন্দন। তিনি আমাদের মাঝে তার একজন প্রতিচ্ছবি রেখে গেছেন। যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি হচ্ছেন আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু ও অভিভাবক তারেক রহমান। আমরা তাকে অনুকরণ করেই শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ লালন করি। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি আমাদের রাজনৈতিক অভিভাবক জিয়াউর রহমানকে যেন বেহেশতের উচ্চ মাকাম দান করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে আজও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন, কৃষি কর্মকান্ড ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের প্রতিচ্ছবি দৃশ্যমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহমেদ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, মাসুম বিল্লাহ,আমিনুল ইসলাম,আল আমিন, মকবুল হোসেন, সোহাগ মিয়া, মাহফুজ প্রমূখ।
আপনার মতামত দিন