বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে পরিবহন চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে মহাসড়কে বালুর ড্রামট্রাক থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ভাঙ্গিয়ে আষাঢ়িয়ার চর এলাকায় এ চাঁদাবাজি করে। এ চাঁদাবাজি বন্ধে সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন ড্রাম ট্রাক চালকরা। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে আব্দুর রউফ বলেন, মহাসড়কের পাশে জমি ভরাট করার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহাড়া দেওয়া ও সিরিয়াল করার কারনে এ টাকা নিচ্ছেন।

ভূক্তভোগী ড্রাম ট্রাক চালকরা জানান, উপজেলার আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা গ্রুপের একটি জমিতে বালু ভরাট কাজ চলছে। ওই স্থানে প্রতিদিন ৬০-৭০টি ড্রাম ট্রাক বালু নিয়ে যায়। সেখানে সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের নাম ভাঙ্গিয়ে তার কর্মী জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি প্রতিটি ট্রাক থেকে ২শ টাকা করে চাঁদা নিয়ে থাকেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তারা হামলা ও মারধরের হুমকি দেয়। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। প্রতিদিন তারা ড্রাম ট্রাক থেকে ১২-১৫ হাজার টাকার  চাঁদা উত্তোলন করেন বলে জানিয়েছেন তারা। এদিকে আব্দুর রউফের ছোট ভাই আব্দুল লতিফ টাকা নেওয়ার বিষয়ে প্রতিবাদ করেও কোন লাভ হয়নি।

আসাদুল্লাহ নামের এক চালক জানান, তার কাছ থেকে আষাঢ়িয়ার চর এলাকায় আব্দুর রউফের কর্মী পরিচয়ে ২শ টাকা দাবি করেন। ফ্রেশ কোম্পানিতে বালু দিতে হলে এ টাকা দিতে হবে বলে জানান। এক পর্যায়ে টাকা দিতে না চাইলে তাকে মারধর করতে তেড়ে যান জহিরুল ইসলাম জহির ও ইয়ানবি।

সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, বালু ভরাট কাজ শেষ হয়েছে। মহাসড়কের পাশে জমি ভরাট করার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়। ট্রাকগুলো পাহাড়া দেওয়া ও সিরিয়াল করার কারনে এ টাকা নিচ্ছেন।
চাঁদা উত্তোলনের বিষয়ে ইয়ানবির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তারা কোন চাঁদা নেননি।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হাসান খাঁন বলেন, চাঁদাবাজির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD