শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

oplus_2

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন ফরিদী, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক আল আমিন তুষার, যুবদল নেতা রাকিব হাসান, শামীম হোসেন, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমুখ।

এসময় বিক্ষোভ সমাবেশে মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন। সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইজরাইল একের পর এক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা করছে। জাতিসংঘ এ হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD