মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন সোনারগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যায় দুজন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বিজয় দিবসে জামায়াতের দোয়া ও কর্মসূচিতে অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা শাখার নেতাকর্মীরা।
মঙ্গলবার সোনারগাঁওয়ে উপজেলা পরিষদ চত্বরে অস্থায়ী বিজয় স্তম্ভে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উত্তর শাখার সেক্রেটারি মোঃ মাওলানা ইবরাহীম হাসান, সোনারগাঁও দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
দোয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজিত বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তারা।
অনুষ্ঠান শেষে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে মতবিনিময় করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD