বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম যে রক্ত দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি। অনেকে বিকলাঙ্গ হয়ে আছ। তারা তো ফিরে পাবে না সেই দিনগুলো।

রোববার (২৩ আগষ্ট) শহরের গ্র্যান্ডহল রেস্টুরেন্টে রোটারি ক্লাবের অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৪ সালে তারা যে রক্ত দিয়েছে। এই রক্ত যেন বৃথা না যায় এই দায়িত্ব আমাদের। এই দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি তাহলে আমাদের ইতিহাস ক্ষমা করবে না।

তিনি বলেন, আমি এখানে জয়েন যখন করি কিছুই বুঝতাম না। একজন বললো আমাকে ট্রেনিং নিতে হবে। রোটারিতে অনেক মজার মজার গল্প আছে। অনেক বন্ধু এখানে হয়। অনেক মজার মজার লোকজন এখানে আছে।

দুর্ভাগ্যজনক ভাবে বিভিন্ন কারণে আমাদের জেলা পর্যায়ে কার্যক্রম সব জায়গায় নেই। এটা ভবিষ্যতে হবে, আমাদের গভর্নর কাজ করছে।

তিনি আরও বলেন, আমাদের গভর্নর ইলেকশন প্রসেসটা পরিবর্তন হওয়া দরকার৷ প্রতিটি মেম্বার কেন ভোট দিতে পারবে না? এখানে যে সিস্টেম এটা অনেকটা আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মত। আমি এখানে বললাম এ কে ভোট দিবো, বাইরে কম্প্রমাইজ হয়ে সি কে ভোট দিয়ে আসলাম। অনেক কিছু অবজারভেশন আছে, যে কারণে আমরা এই অবস্থায় আছি।

আমাদের নির্বাচনের ফলাফলটা তাৎক্ষণিক দেয়া উচিত। উনি বলতে পারবে নির্বাচন কতটা স্বচ্ছ। তাও আমি চাই এটা পরিবর্তন হোক। আপনারা আলোচনা করুন, এটা পরিবর্তন হোক। এটা নিয়ে অনেক কথা উঠেছে। নির্বাচনের আগে অনেক ক্লাব গড়ে ওঠে নির্বাচনের পরে আবার এটা ডিজলভ হয়ে যায়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ অনেক পুরাতন জনপদ। আমি নারায়ণগঞ্জে এসেছিলাম ইলেকশন কমিশনার ছিলাম যখন। নারায়ণগঞ্জের যে ইলেকশনটা আমরা করিয়েছিলাম সেই ইলেকশনে একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল। সেই ইলেকশন নিয়ে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়েছে। আমার সেসময় কয়েকবার আসতে হয়েছে এখানে। আমরা একটি অনুষ্ঠান করেছিলাম নারায়ণগঞ্জ ক্লাবে। এখানে আরেকটি ঐতিহ্যবাহী জায়গা আছে সেটি হল বোস কেবিন। আমি এখনও সেখানে যাইনি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD