শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার বিকেলে সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার নিজ বাড়ি রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে আটক করা হয়।  তাকে সন্ধ্যায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের  পরিদর্শক সাজ্জাদ জানান, তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এদিকে সানজিদ হাসনাতের পরিবার সূত্রে জানা গেছে,  তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় কোন মামলা নেই।
সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর সানজিদ হাসনাতকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়।  কী অভিযোগে বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সানজিদ হাসনাতকে সোনারগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের রুজুকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে সানজিদ হাসনাতের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সোনারগাঁও আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD