বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে যুবদলের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করেছে যুবদলের নেতৃবৃন্দ।
রোববার দিনভর সোনারগাঁও উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
প্রতিটি এলাকায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খাইরুল ইসলাম সজিব বলেন,আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন অহেতুক টাকা খরচ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করে সেই টাকা দিয়ে জনকল্যাণে ডাক্তার দিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করার। এরই ধারাবাহিককতায় আমাদের যুবদলের উদ্যোগে পুরো উপজেলায় ৩ হাজার  অসহায় পরিবারকে মাঝে বিনামূল্যে ওষুধ সহ এই চিকিৎসা সেবার ব্যবস্থার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি।
মেডিকেল ক্যাম্পেইনে  উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD