রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পর্শে আমির হোসেন (৫০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় শরীফ হোসেন (৫০) নামে আরো এক সহযোগী আহত হয়েছেন। আহত শরীফকে মুর্মূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার দুপুরে সোনারগাঁও সরকারী কলেজে পানির লাইনে মটরের কাজ করার সময় এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। আহত শরীফ এলাকার সুরুজ্জামান মিয়ার ছেলে৷
সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম সোনারগাঁও নিউজকে জানান, কলেজের মোটর লাইনের বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুইজন মিস্ত্রি বিদ্যুস্পর্শে আহত হন। ঘটনাস্থলেই একজনের মারা যান। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তাৎতক্ষনিকভাবে পুলিশকে অবগত করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতাড়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত দিন