মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে লোকজ কারুপণ্য শপে  চালু হলো পয়েন্ট অব সেলস রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা লিটল ম্যাগাজিন কিনতু’র এক যুগ, বর্ষা সংখ্যা প্রকাশ সোনারগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি, দুইজন গ্রেপ্তার চট্টগ্রামে বন্যা শুরু হবার সাথে সাথে প্রতিমন্ত্রী হজ্বে আর প্রধানমন্ত্রী বরিশালে—হাসনাত আব্দুল্লাহ সোনারগাঁওয়ে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার সোনারগাঁওয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম  সোনারগাঁওয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন সোনারগাঁওয়ের বি. আর বিলকিস সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার, প্রতারক ট্রাক চালক গ্রেপ্তার গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’

সোনারগাঁওয়ে লোকজ কারুপণ্য শপে  চালু হলো পয়েন্ট অব সেলস রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
দেশের ঐতিহ্যবাহী লোককারুশিল্পকে আরও সহজে সবার কাছে পৌঁছে দিতে এবং ক্রেতা সেবা ব্যবস্থাপনা আধুনিকায়ন করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে
 ‘লোকজ কারুপণ্য শপ’-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো পয়েন্ট অব সেলস (POS) রিটেল সফটওয়্যার ও ডিজিটাল বিক্রয় সেবা।
মঙ্গলবার সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চত্বরে এই যুগোপযোগী কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম।
এই শপের মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ের প্রকৃত কারুশিল্পীদের পাশে দাঁড়ানো। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি শিল্পীদের কাছ থেকে সংগৃহীত জামদানি, নকশিকাঁথা, মৃৎশিল্প ও কাঠ খোদাইসহ হরেক রকমের ঐতিহ্যবাহী পণ্য এখন ক্রেতারা পাবেন একদম সুলভ মূল্যে।
বর্তমান সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে তরান্বিত করতে এবং ক্রেতাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা দিতে সুভেনিয়ার শপটিতে যুক্ত করা হয়েছে আধুনিক সব পেমেন্ট পদ্ধতি। এখন থেকে আপনারা ক্যাশ টাকা বহনের ঝামেলা ছাড়াই কেনাকাটা করতে পারবেন:
 * পজ (POS) মেশিন (যেকোনো ডেবিট/ক্রেডিট কার্ড)
 * বাংলা কিউআর (Bangla QR) (যেকোনো ব্যাংকিং অ্যাপের মাধ্যমে)
 * বিকাশ (bkash) সহ দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)
খুব শীঘ্রই ‘লোকজ’ ব্র্যান্ডের নিজস্ব ই-কমার্স সাইট চালু হতে যাচ্ছে! এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনারা অর্ডার করতে পারবেন আপনার পছন্দের কারুপণ্য।
ডিজিটাল এই রূপান্তর আমাদের তৃণমূলের শিল্পীদের যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে, ঠিক তেমনি সরকারের ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি বিকাশে রাখবে এক অনন্য অবদান।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD