বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার সোনারগাঁও সংঘের উদ্যোগে  সোনারগাঁও সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সোনারগাঁও সংঘের সভাপতি সিদ্দীক জোবায়েরের সভাপতিত্বে ও গজারিয়া কলিমউল্লাহ কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ও সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আশরাফুজ্জামান।
কর্মশালায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক, মাস্টার ট্রেইনার ও সোনারগাঁও সংঘের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন জুয়েল।  তিনি শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, শিখনফল, বিষয়বস্তু, শিখন শেখানো কার্যক্রম নিয়ে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ প্রদান শেষে তিনি বলেন, শিক্ষাক্রমের লক্ষ্য শিক্ষার্থীর সার্বিক বিকাশের মাধ্যমে মানবিক, সামাজিক, গুণসম্পন্ন, জ্ঞানী, দক্ষ, যুক্তিবাদী ও সৃজনশীল দেশপ্রেমিক জনসম্পদ সৃষ্টি করার।  দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন সরকারি সফর আলী কলেজের অধ্যক্ষ ও সোনারগাঁও সংঘের সাধারণ সম্পাদক  প্রফেসর মোঃ গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতি ও সোনারগাঁও সংঘের সভাপতি সিদ্দিক জুবায়ের বলেন,ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষক অত্যন্ত সুনিপুণভাবে ছাত্র-ছাত্রীদের জীবন ও চরিত্র গঠনে সহায়তা করে। শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিল্ডাপের সিইও এবং চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মোঃ রিয়াজুল করিম, সোনারগাঁও স্টার ফ্লাওয়ার স্কুল কলেজের পরিচালক মোঃ শাহ্ আলী।
কর্মশালায় সোনারগাঁও সরকারি কলেজ, মোগরাপারা এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তন এবং কাইকারটেক নবাব হাবিবুল্লাহ বাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ অংশ নেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD