বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
‘হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’ এ ¯েøাগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫ শতাধিক শীতার্তদের মাঝে আমান গ্রুপের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান গ্রুপের প্যাকেজিং ইউনিটের সামনে এ কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান ইকোনোমিক জোনের মহা ব্যবস্থাপক (অপারেশন) মিজানুর রহমান সুমন, উপ-মহা ব্যবস্থাপক (প্রশাসন) মো. নাদিরুজ্জামান, আমান প্যাকেজিং এর উপ-মহা ব্যবস্থাপক (অপারেশন) মো. দেলোয়ার হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য দেলোয়ার হোসেন বাবু, আল মামুন, মহিলা সদস্য উর্মি আক্তার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ শিপনসহ আমান গ্রুপের কর্মকর্তারা।
আমান ইকোনোমিক জোনের মহা ব্যবস্থাপক (অপারেশন) মিজানুর রহমান সুমন বলেন, আমান গ্রæপ সমাজের অসহায়, দুস্থ ও গরিব মানুষের পাশে সব সময় রয়েছে। শীতে শীতার্তদের পাশেও থাকেন আমান গ্রুপ। প্রতিবছরের ন্যায় এবারও তীব্র শীতে অসহায় শীতার্তদের পাশে থাকতে আজকের এ কর্মসূচি।
আপনার মতামত দিন