মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন সোনারগাঁও উপজেলা পরিষদের  নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
বুধবার সোনারগাঁওয়ের কয়েক হাজার নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ পূর্বে কয়েক হাজার নেতাকর্মী ও  জনগন মাহফুজুর রহমান কালামকে ফুল দিয়ে সিক্ত করে গন সংবধনা জানান। এ উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়।  পরে  উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম দায়িত্বভার গ্রহন করেন।। এছাড়াও একই দিনে দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী।
বুধবার দূপুরে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগন নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন। পরবর্তীতে উপজেলা চত্বরে বক্তব্যকালে সোনারগাঁওয়ের সকল নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
এসময় তিনি উপজেলা পরিষদ মাঠে বৃক্ষ রোপন করে তার নির্ধারিত কক্ষে দায়িত্বভার গ্রহণ করেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করায় নির্বাচন কমিশন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উপজেলায় প্রবেশ করে প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার সাথে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী,  মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী, মোবারক হোসেন স্মৃতি সংসদ এর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা  এরফান হোসেন দীপ,  আওয়ামী লীগ নেতা মনির হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।পরে উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, শুভাকাঙ্খি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD