শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ১৩টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি বিভিন্ন উদ্ধার করা হয়েছে। এসময় কর্মকান্ডে অভিযুক্ত সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলা প্রশাসন মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ  কচ্ছপ উদ্ধার করে।
সোনারগাঁওয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত সাবের মারমা খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।
জানা গেছে,উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন।  পাশাপাশি কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত পরবর্তীতে কচ্ছপগুলোকে বৈদ্যেরবাজার ঘাটে অবমুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম সোনারগাঁও নিউজকে জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলিকে অবমুক্তও করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD