শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে — অধ্যাপক মুজিবুর রহমান

 

নিজস্ব প্রতিবেদক  সোনারগাঁও নিউজ :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জামায়াতে ইসলামী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুথানের মাধ্যমে বিগত জালেম সরকারের বিদায় হয়েছে। নিরীহ ছাত্র জনতার উপর গুলি করে যারা তাদের হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়েত ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নায়েবে আমীর আরো বলেন, জামায়াতের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলাম সহ ইসলামী দলগুলোর সাথে একসাথে কাজ করতে আগ্রহী রয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্রী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় তাদের নাম লেখা থাকবে।

তিনি বলেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে ইতোপূর্বে যারা নিয়োগ পেয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগ মনোনীত লোক। তাই আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল বাহিনীতে সংস্কার করা জরুরী। তিনি দেশের যেসকল জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভাল ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অর্ন্তবর্তী সরকারের কাছে আহবান জানান।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সকল উপজেলার সভাপতি ও সেক্রেটারীসহ প্রায় ৮ শতাধিক রুকনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রুকন সম্মেলনে কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ: জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহবুব হোসেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আ: মান্নানসহ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD