Ripon Hasan
১৮ এপ্রিল ২০২৬ , ৩:৫৭ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি বিভিন্ন উদ্ধার করা হয়েছে। এসময় কর্মকান্ডে অভিযুক্ত সাবের মারমা নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার দুপুরে সোনারগাঁও উপজেলা প্রশাসন মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে এ কচ্ছপ উদ্ধার করে।
অভিযুক্ত সাবের মারমা খাগড়াছড়ি জেলার মহলছড়ির হলাপ্রুচাই মারমার ছেলে।
জানা গেছে,উপজেলার মেঘনা টোলপ্লাজা সংলগ্নে অভিযুক্ত সাবের মারমা উদ্ধারকৃত কচ্ছপগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। এসময় তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে আটকে সঙ্গে থাকা কচ্ছপগুলো উদ্ধার করেন। পাশাপাশি কাজে নিয়োজিত থাকার অপরাধে নগদ অর্থ জরিমানা করা হয়। উদ্ধারকৃত পরবর্তীতে কচ্ছপগুলোকে বৈদ্যেরবাজার ঘাটে অবমুক্ত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম সোনারগাঁও নিউজকে জানান, অবৈধভাবে পাচার করতে যাওয়া বিভিন্ন সাইজের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি কচ্ছপগুলিকে অবমুক্তও করা হয়।
আপনার মতামত দিন