বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সনমান্দী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মোহনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম সজিব।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান,সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ, সোনারগাঁও বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার আহম্মেদ, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক,আমিনুল হোসেন,আতাউর রহমান, করিম রহমান, আওলাদ,আরিফ, মামুন,ইউসুফ সোহাগ, খায়রুল ইসলাম কিরন,আরশাদসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD