শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ৩ আসামীর যাবজ্জীবন

 

নিজস্ব প্রতিবেদক সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর এলাকার মো. শরিফুল ইসলাম শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুর থানার পূর্ব দশাল এলাকার মো. হৃদয় মিয়া (৩৩) এবং গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুর চাংকিরটেক ভাওয়ালপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম (২১)। তাঁদের মধ্যে শরিফুল ইসলাম শরিফ পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাত পৌনে ৮ টার দিকে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাস থেকে ৪৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৪ কেজি ৬০০ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ছিল। এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালীন এসআই মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ তিন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, মামলাটিতে আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই আদালত তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD