রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

সোনারগাঁওয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা যুবদলের উদ্যোগে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে প্রতাপেরচর এলাকায় শতশত বিএনপি নেতা ও সমর্থকদের উপস্থিতিতে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, বিএনপি নেতা নজরুল ইসলাম স্বপন, নওগাঁ ইউনিয়নের বিএনপি সভাপতি মজিবুর রহমান, পৌর বিএনপি নেতা নয়ন মিয়া, সনমান্দি ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি রমজান সরকার, পিরোজপুর ইউনিয়নের বিএনপি নেতা খবর উদ্দিন, বরকত উল্লাহ মোল্লা, সাবেক ছাত্রদল নেতা জহিরুল ইসলাম,  যুবদলের  যুগ্ম-আহবায়ক কাউছার, বিএনপি নেতা বদরুল আলম মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা রবিন, সাদিপুর ইউনিয়ন বিএনপির  সাবেক সভাপতি আমির হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন প্রধান প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD