বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর মেঘনা নদীতে ভেসে উঠলো যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মেঘনা নদীর ভাটিবন্দর এলাকায় নিখোঁজ যুবক জাহিদুলের অর্ধগলিত লাশ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোববার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (২০) নামের এক যুবক নিখোঁজ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস সহ এলাকাবাসী উদ্ধার অভিযান পরিচালনা করেও নিখোঁজ কিশোরের খোঁজ পায়নি।
জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া শহিদুল ইসলামের ছেলে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার কোনারপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে দুপুর ২টার দিকে ৮ জন যুবক গোসল করতে নামে। তারা সাতরিয়ে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে  জাহিদুল ইসলাম নদীর স্রোতের সাথে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পরও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। লাশটি থানা থেকে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD