সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে ৩ টি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে তিনটি অবৈধ চুনা তৈরির কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া বুলডেজার দিয়ে ওই তিন কারখানা গুড়িয়ে দেয়া হয়। রোববার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর ও পিরোজপুর এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এক অভিযান চালিয়ে অবৈধ এ গ্যাস সংযাগ বিচ্ছিন্ন করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে বেশ কয়েকটি অবৈধভাবে চুনা কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছে। অভিযান চালিয়ে তিনটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানাগুলো বুলডেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁও জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD